ঠাকুরগাঁওয়ে বারুনী পূজা উপলক্ষে ৩ দিনব্যাপী উৎসব ও মেলা

প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২২

ঠাকুরগাঁওয়ে বারুনী পূজা উপলক্ষে ৩ দিনব্যাপী উৎসব ও মেলা

Manual7 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
হিন্দু ধর্মের মতে বরুণের কন্যা বারুনী। বরুণের পূজা বা গঙ্গাপূজা-সংক্রান্ত উৎসবকে বারুনী পূজা বা বারুনী উৎসব বলা হয়। প্রতি বছর চৈত্র মাসে বারুনী তিথিতে এ উপলক্ষে মেলা অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

সে অনুসারে ঠাকুরগাঁওয়ের সেনুয়া নদীর তীরে গত বুধবার (৩০ মার্চ) থেকে শুক্রবার (০১ এপ্রিল) এই তিন দিন ব্যাপী বারুনী মেলা অনুষ্ঠিত হয়। মেলায় হাজারও হিন্দু ধর্মালম্বী মানুষজন অংশ নেন। তারা সেনুয়া নদীতে স্নানের মাধ্যমে বারুনী উৎসব পালন করে।

Manual1 Ad Code

 

পৌর শহরের শ্মশান কালী মন্দিরের পেছনের সেনুয়া নদীর তীরে “গঙ্গা মায়ের মন্দির” প্রাঙ্গনে এ উপলক্ষে মেলা অনুষ্ঠিত হয়। মেলায় অনেকেই বিভিন্ন দোকানপাঠ বসিয়েছেন। পাশের নদীতে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সকলকে পূজা, আর্চনা, অর্পন করতে দেখা যায়। এর মাধ্যমে পরিবারের পিতা-মাতাসহ যারা পরলোকগমন করেছেন তাদের জন্য মঙ্গল কামনা করা হয় বলে জানান আর্চনাকারীগণ।

 

বারুনী উৎসবের পরিচালক বিজয় কুমার রায় বলেন, হিন্দু ধর্মের প্রথা অনুসারে বারুনী তিথিতে গঙ্গাস্নান উৎসব অনুষ্ঠিত হয়। কথিত আছে এ তিথিতে গঙ্গাস্নান করে এক মনে ইশ্বরের কাছে ক্ষমা ভিক্ষা প্রার্থণা করলে ইশ্বর সব পাপ ক্ষমা করে দেয় এবং সে ইশ্বরের অপার কৃপা লাভ করে। প্রতিটি বাড়িতে একটা উৎসবের আমেজ বিরাজ করে। বারুনী উপলক্ষে প্রতিটি ঘরে শুরু হয় আত্মীয়-স্বজনদের আনাগোনা।

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code