বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ ব্যবসায়ী আটক

প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২২

বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ ব্যবসায়ী আটক

Manual5 Ad Code

রাঙামাটি সংবাদদাতা :
রাঙামাটি শহরের রিজার্ভ বাজার থেকে বিয়ের প্রলোভনে বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ পুলিশ এক ব্যবসায়ীকে আটক করেছে। তার নাম মো. হোসেন বাবুল (৫৫)।

Manual8 Ad Code

 

পুলিশ জানিয়েছে, শহরের রিজার্ভ বাজার এলাকার ব্যবসায়ী মো. হোসেন বাবুল এক বিধবা গার্মেন্টস কর্মীকে বিয়ের প্রলোভনে দীর্ঘ ৩ বছর ধরে ধর্ষণ করে আসছে। এরই ধারাবাহিকতায় অশ্লীল ভিডিও ধারণ করে মহিলার কাছ থেকে দফায় দফায় নয় লাখ টাকা ও সাড়ে ৪ ভরি স্বর্ণ হাতিয়ে নেয়। আরো টাকা দাবি করলে, মহিলা অপারগতা প্রকাশ করে। মহিলার অপারগতায় মো. হোসেন বাবুল তাদের শারীরিক মেলামেশার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবার হুমকি দেয়।

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

দফায় দফায় অর্থ হাতিয়ে নেয়া ও হুমকি-ধমকি থেকে রক্ষা পেতে বুধবার রাতে রাঙামাটি কোতোয়ালী থানায় মামলা দায়ের করে। পুলিশ সেই মামলায় মো. হোসেন বাবুল কে আটক করে আদালতে তোলা হলে, বিজ্ঞ আদালত তাকে জেলে প্রেরণ করেন।

 

Manual1 Ad Code

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code