অস্ত্রসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২২

অস্ত্রসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক

Manual4 Ad Code

রাঙামাটি সংবাদদাতা :
রাঙামাটিতে নানিয়ারচর সেনা জোনের অভিযানে খারিকক্ষ‍্যং’র গুইছড়ি এলাকা থেকে অস্ত্র, তাজা গুলি ও বিপুল পরিমাণ সরঞ্জামাদীসহ একজন ইউপিডিএফ সন্ত্রাসী আটক হয়েছে। তার নাম প্রশান্ত তংচঙ্গ্যা (৫২)।

 

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার প্রথম প্রহরে নানিয়ারচর সেনা জোন সুদক্ষ দশ’র একটি বিশেষ অভিযানিক টীম খারিকক্ষ‍্যং’র গুইছড়ি এলাকায় প্রশান্ত তংচঙ্গ্যা’র বাড়িতে অভিযান চালায়।

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

এ সময় সেনা সদস্যরা তার বাড়িতে তল্লাশি চালিয়ে ১টি পিস্তল, ২ রাউন্ড তাজা গুলি, ১টি ওয়াকিটকি সেট, ২টি চাঁদা আদায়ের রসিদ বই, ৪টি নোটবুক, জাতীয় পরিচয়পত্রের কপি, করোনা ভ‍্যাকসিন কার্ডের কপি, ১টি স্মার্ট ফোন ও ১টি বাটন ফোন উদ্ধার করে। তারা উদ্ধারকৃত অস্ত্র, গুলি, ওয়াকিটকি ও অন্যান্য ষড়ঞ্জামসহ তাকে আটক করে।

 

জিজ্ঞাসাবাদ শেষে খারিকক্ষ‍্যং এলাকা রাঙামাটি সদর থানার অন্তর্ভুক্ত হওয়ায় তাকে রাঙামাটি কোতোয়ালী থানায় সোপর্দ করা হয় বলে নিরাপত্তা বাহিনীর সুত্র জানিয়েছে।

 

Manual7 Ad Code

এ বিষয়ে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন হালদার জানায়,খারিক্ষ‍্যং এলাকাটি রাঙামাটি কোতোয়ালী থানার অন্তর্ভুক্ত হওয়ায় বিষয়টি সেই থানার এখতিয়ারে।

 

Manual2 Ad Code

রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিরাপত্তা বাহিনীর অভিযানে একজন সন্ত্রাসী আটক হয়েছে। তার কাছ থেকে অস্ত্র গুলি, ওয়াকিটকিসহ বিভিন্ন ষড়ঞ্জাম উদ্ধার করেছে। তাকে আদালতে তোলার প্রস্তুতি চলছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code