মাধবপুরে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড শতাধিক ঘর-বাড়ি

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২২

মাধবপুরে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড শতাধিক ঘর-বাড়ি

Manual4 Ad Code

মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে কালবৈশাখী ঝড়ে প্রায় শতাধিক ঘর-বাড়ি লণ্ডভণ্ড হয়েছে। ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে ফসলের। বড় বড় গাছ উপড়ে পড়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে গেছে।

 

সোমবার (১১ এপ্রিল) ভোরে মাধবপুর উপজেলার বেশ কয়েকটি ইউপির ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ে চৌমুহনী ইউপির তিনগাও, হবিবপুর, বিষ্ণুপুর গ্রামের শতাধিক পাকা, আধা পাকা ঘরের চাউনি উড়িয়ে নিয়ে যায়।

 

Manual1 Ad Code

তিনগাঁও গ্রামের সালেক মিয়া, আব্দুর রহমান, আব্দুল ওয়াহেদ, হবিবপুর গ্রামের তাজন মিয়া, হুসাইন আহামদ, রফিক মিয়া, উমর আলী, আস্কর আলী, কাছম আলীসহ প্রায় শাতাধিক লোকজনের ঘর-বাড়ি বিধস্ত হয়। এছাড়া ধর্মঘর, বহরা, আদাঐর ইউপিতেও বাড়িঘর বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। ঝড়ের কারণে অনেক এলাকার বৈদ্যুতিক লাইন ছিঁড়ে গিয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। ঝড়ে উঠতি ফসলের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে।

Manual7 Ad Code

 

তিনগাঁও গ্রামের ক্ষতিগ্রস্ত সালেক মিয়া বলেন, হঠাৎ করে ভোরে ঝড়ো হাওয়ার সঙ্গে তীব্র বৃষ্টি শুরু হয়। যে কারণে আমার ঘরের টিনের চালা উড়ে গেছে। চালা উড়ে যাওয়ার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ঘরে থাকা মালামালের। শুধু ঘর নয় আমার বাড়ির পার্শ্ববর্তী সবজিসহ ফলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

 

Manual5 Ad Code

এদিকে, সোমবার সকালে চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

 

Manual2 Ad Code

মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান জানান, ঝড়ে ৫ হেক্টর সবজি, ১৫ হেক্টর বোরো ধানের আংশিক ক্ষতি হয়েছে।

 

মাধবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা করে সরকারিভাবে সহযোগীতা করা হবে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code