হাওরে বোরো ধান কাটা উৎসবের উদ্বোধন

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২২

হাওরে বোরো ধান কাটা উৎসবের উদ্বোধন

Manual6 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউপির হাওরে বোরো ধান কাটা উৎসব ও নমুনা শস্য কর্তন অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে সুবিদপুর গ্রামের পার্শ্ববর্তী হাওরে এ ধান কাটা উৎসবের উদ্বোধন করেন হবিগঞ্জের ডিসি ইশরাত জাহান।

 

বানিয়াচং উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর আয়োজিত ধান কাটা উৎসবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ সভাপতিত্ব করেন।

Manual3 Ad Code

 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, কৃষি সম্প্রসারণ অধিদফতর খামারবাড়ি হবিগঞ্জের জেলা প্রশিক্ষণ অফিসার ফারুক আমীন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিদ সারওয়ার প্রমুখ। ধান কাটা উৎসবের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

ডিসি ইশরাত জাহান বলেন, বর্তমান সরকার আন্তরিকতার সঙ্গে কৃষকদের নানাভাবে সহযোগীতা করে যাচ্ছে। ধান বীজ, সার ও ধান কাটার জন্য হারভেস্টার মেশিনসহ নানান যন্ত্রপাতি ভর্তুকি মূল্যে প্রদান করেছে।

 

তিনি বলেন, হবিগঞ্জবাসীর ধান কাটার জন্য শ্রমিক সংকটসহ যে কোনো সমস্যা দেখা দিলে জেলা প্রশাসক আন্তরিকতার সঙ্গে সমস্যা সমাধানে কাজ করবে।

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code