বানিয়াচংয়ে বজ্রপাতে স্কুলছাত্রীসহ ৩ জনের মৃত্যু

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২২

বানিয়াচংয়ে বজ্রপাতে স্কুলছাত্রীসহ ৩ জনের মৃত্যু

Manual4 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে স্কুলছাত্রীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।

Manual6 Ad Code

 

বজ্রপাতে মৃতরা হলেন- বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের তাতারী মহল্লার বাসিন্দা আক্কেল আলীর ছেলে হোসাইন আহমেদ, একই মহল্লার আব্দুর রহমানের মেয়ে রুমা আক্তার ও খাগাউড়া ইউনিয়নের এড়ালিয়া গ্রামের সামছুল মিয়ার ছেলে আলমগীর মিয়া।

 

বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, মৃত রুমা আক্তার স্থানীয় একটি স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। সকালে সে বাড়ির পাশের মাঠে লাকড়ি শুকাচ্ছিল। এ সময় ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

এছাড়াও হোসাইন আহমেদ ও আলমগীর মিয়া হাওরে কৃষিকাজে ব্যস্ত থাকার সময় বজ্রাঘাতে গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

 

Manual8 Ad Code

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মলয় কুমার জানান, মৃতদের তালিকা তৈরি করে জেলা প্রশাসক কার্যালয়ে পাঠানো হয়েছে। তাদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code