সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২২
নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৬০ কেজি গাঁজাসহ আব্দুল আজিজ (২৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৯।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুনারুঘাট থানার শনখলা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল। এসময় তার হেফাজত থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। জব্দা করা হয়েছে মাদক বহণকারী সিএনজি চালিত অটোরিকশা।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আব্দুল আজিজ বাহুবল থানা এলাকার ইজ্জতপুর এলাকার মৃত ওয়াছ উল্লাহর ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজিজ স্বীকার করেছেন যে, তিনি মাদক ব্যবসার সাথে জড়িত।
তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ আজিজকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের গণমাধ্যম শাখা।
Design and developed by ওয়েব হোম বিডি