নানিয়ারচর থেকে বিপুল ইয়াবাসহ আটক ৩

প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২২

নানিয়ারচর থেকে বিপুল ইয়াবাসহ আটক ৩

Manual5 Ad Code

রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটির দূর্গম ও প্রত্যন্ত অঞ্চল নানিয়ারচর থেকে সেনা বাহিনী ও পুলিশ’র যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এরা হলো- মো: আব্দুর রহিম (৩৮), মো: সুমন (৩২) ও যতন খীসা (২৬)।

Manual7 Ad Code

 

Manual7 Ad Code

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, নানিয়ারচর সেনা জোন সুদক্ষ দশ ও পুলিশের যৌথ অভিযানিক টীম গোপন তথ্যের ভিত্তিতে ঝটিকা অভিযান চালিয়ে রাঙামাটি জেলার দূর্গম ও প্রত্যন্ত অঞ্চল নানিয়ারচরের বুড়িঘাট ইউপি’র কুকুরমারা ব্রিজ এলাকা থেকে মঙ্গলবার ৪৩০ পীচ ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করেছে।

নানিয়ারচর থেকে বিপুল ইয়াবাসহ আটক ৩

Manual8 Ad Code

আটক মাদক কারবারি মো: আব্দুর রহিম চট্রগ্রাম চন্দনাইশ একালার মৃত মফজল আহম্মদ’র ছেলে, নানিয়ারচর হাসপাতাল এলাকার মো: সুমন ও নানিয়ারচর কাউন্সিল পাড়া এলাকার যতন খীসা মাদক কারবারির সহযোগি হিসেবে দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ট্যাবলেট বেচাকেনা করে আসছে।

 

Manual3 Ad Code

ইয়াবা ট্যাবলেট’র মতো ভয়ংকর মাদক রাঙামাটি জেলার দূর্গম ও প্রত্যন্তাঞ্চল নানিয়ারচর পর্যন্ত পৌছে যাবার ঘটনা সচেতন মহলকে চিন্তিত করে তুলেছে। একই সাথে প্রশ্ন ওঠা স্বভাবিক র‍্যাব এবং সেনা বাহিনী ছড়া কি সংশ্লিষ্ট সংস্থার দায়িত্বশীল ককর্মকর্তা-কর্মচারীরা এইসব মাদক কারবারিদের চিহ্নিত করতে কি অক্ষম?

 

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন হালদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক তিন মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বুধবার বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code