সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২২
রাঙামাটি প্রতিনিধি :
কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ও বংশবৃদ্ধির লক্ষ্যে আগামী ১ মে থেকে কাপ্তাই হ্রদে সকল প্রকার মাছ শিকার, পরিবহন ও বাজারকরণের ওপর তিন মাসের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতি বছরের ন্যায় এবারও কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রজনন ও বংশবিস্তারের লক্ষ্যে আগামী ১ মে থেকে তিন মাসের জন্য কাপ্তাই হ্রদে সকল প্রকার মৎস্য শিকার, পরিবহন, ও বেচাকেনার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হ্রদ পরিচালনা কমিটি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
কাপ্তাই হ্রদ পরিচালনা কমিটি সভায় জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান’র সভাপতিত্বে সভায় বিএফডিসি’র রাঙামাটি’র ব্যবস্থাপক কমান্ডার তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হাসানসহ কাপ্তাই হ্রদের মৎস্য ব্যবসায়ীরা এসময় উপস্থিত ছিলেন।
প্রাথমিকভাবে তিন মাসের জন্য হ্রদে মাছ শিকার বন্ধ রাখার এই পদক্ষেপ হ্রদের পানি’র স্তর ওঠানামা’র উপর নির্ভর করে বাড়ানোও হতে পারে। তবে হ্রদে পানির সীমা ঠিকঠাক থাকলে তিন মাস পর্যন্তই বন্ধ থাকবে হ্রদের মাছ আহরণ। এই তিন মাস সময়কালে সচরাচর হ্রদে কার্প জাতীয় বিভিন্ন ধরনের মাছের পোনা অবমুক্ত করে থাকে হ্রদটির ব্যবস্থাপনার দায়িত্বে থাকা বাংলাদেশ মৎস উন্নয়ন কর্পোরেশন(বিএফডিসি)। একই সময়ে হ্রদের উপর নির্ভরশীল প্রায় বাইশ হাজার জেলেকে খাদ্য সহায়তা দিয়ে থাকে সরকার।
বিএফডিসি’র রাঙামাটির ব্যবস্থাপক নৌ কমান্ডার তৌহিদুল ইসলাম জানিয়েছেন, প্রতিবারের মত এবারও তিন মাসের জন্য মাছ ধরা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ১লা মে থেকে সীদ্ধান্ত কার্যকর করা হবে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরবর্তী পদক্ষেপ নেয়ার পাশাপাশি মাছ শিকার বন্ধকালিন সময়ে নিজস্বভাবে উৎপাদিন কার্পজাতীয় মাছের পোনা হ্রদে ছাড়বো যোগ করেন এ কর্মকর্তা।
Design and developed by ওয়েব হোম বিডি