মাধবপুর থেকে ৪০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩, ট্রাক জব্দ

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২২

মাধবপুর থেকে ৪০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩, ট্রাক জব্দ

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের মাধবপুর থেকে ৪০ গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক একটি জব্দ করা হয়েছে।

Manual2 Ad Code

 

গোপন সংবাদ পেয়ে শনিবার (২৩ এপ্রিল) ভোরে মাধবপুর উপজেলার ৭নং জগদীশপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা চত্ত্বর থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্প’র আভিযানিক দল। এ সময় ৪০ কেজিসহ ট্রাকটি জব্দ করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলো- (ক) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন কমলাকান্তপুর এলাকার বাসিন্দা মৃত সদর আলীর ছেলে মো: উজ্জল (৩৫), একই এলাকার আকরাম আলীর ছেলে মো: জাহাঙ্গীর আলম (৩৮) ও সদর থানাধীন হাটরাম চন্দ্রপুর এলাকার মৃত আলমাছ মন্ডলের ছেলে শেরাফত আলী (৫৫)।

 

শনিবার দুপুরে র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি সোমেন মজুমদার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

Manual7 Ad Code

 

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্প জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকের একটি বিশাল চালান হবিগঞ্জের মাধবপুর এলাকা দিয়ে রাতের কোন এক সময় নিয়ে যাবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯ এর একটি আভিযানিক দল মাধবপুরের মুক্তিযোদ্ধা চত্ত্বর সংলগ্ন ঢাকা-সিলেটগামী রাস্তার উপর একটি ট্রাক তল্লাশীকালে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪০ কেজি গাঁজা উদ্ধারপূর্বক গাঁজা ব্যবসায়ীদের আটক কর হয়।

Manual1 Ad Code

 

পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code