সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২২
রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটির শৃংখলাহীন শহর সড়কের জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের সম্মুখে বেপরোয়া যাত্রীবাহী বাস চাপায় পিষ্ট হয়ে আবারও দু’মোটরবাইক আরোহী ঘটনাস্হলেই প্রান হারিয়েছে।
নিহতরা হলেন- মোঃ ইসা রুহুল(৩৯) ও মোঃ দাউদ হাসান (৩৮)। সোমবার দিনগত রাত আনুমানিক ৯টা২০ মিনিটের সময় এ ঘটনা ঘটে।
হাসপাতাল, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সোমবার দিনগত রাত আনুমানিক ৯টা ১৮ মিনিটের সময় রাঙামাটি অভিমুখী পাহাড়িকা নামের বেপরোয়া যাত্রীবাহী বাস নং-ঢাকামেট্টো- ব-১৪-৪৪৪০’র চাপায় ঘটনাস্থলেই দু’মোটরবাইক আরোহী প্রান হারিয়েছে। নিহত মোঃ ইসা রুহুল (৩৯) সিরাজগঞ্জের শাহজাদপুর’র গোবিন্দ পুরের ও মোঃ দাউদ হাসান (৩৮) ভোলা জেলার কালী বাড়ি সড়কের বাসিন্দা। তারা সরকারী চাকরির কারণে রাঙামাটিতে বসবাস করতেন।
উল্লেখ্য যে বেশ কিছুদিন ধরে পর্যটন নগরী রাঙ্গামাটি শহরের ৮/৯ কিলোমিটার অভ্যন্তরীণ সড়কের শৃঙ্খলা ভেঙে গেছে। শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত দায়িত্বশীল কর্তাব্যাক্তিগণ রহস্যজনক কারণে নীরব দর্শক হয়ে গেছেন। শহরে ভাড়ায় চালিত বৈধ প্রায় সাড়ে ৬শ সিএনজি চলাচল করছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে এর সাথে যুক্ত হয়েছে আরও প্রায় সম সংখ্যক সিএনজি অটোরিক্সা। সেই কারণে প্রতিদিন রাঙামাটি শহরের জনগণকে রাজধানী ঢাকার গুলিস্তান এলাকার যানজট মোকাবেলা করছে। অবর্ণনীয় দুর্ভোগ ও মানুষের জীবন থেকে চলে যাচ্ছে মূল্যবান কর্ম ঘন্টা। আর দূর্ঘটনায় অকালে ঝড়ছে কিছু তাজা প্রাণ।
ক্ষুব্দ প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ শৃঙ্খলাহীনতার কারণে সংগঠিত দূর্ঘটনার জন্য দায়িত্বশীল কর্তাব্যক্তিদের দূষছে।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ময়নাতদন্ত শেষে নিহত দু’জনের লাশ স্বজনদের কাছে পৌঁছে দেয়া হয়েছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটি জব্দ করা হলেও চালককে আটক করা সম্ভব হয়নি।
জরুরি বিভাগের ডাক্তার নূরজাহান বেগম বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি