চুনারুঘাট থেকে ৭৭ কেজি গাঁজা ও ফেন্সিডিলসহ মা-ছেলে গ্রেপ্তার

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, মে ৫, ২০২২

চুনারুঘাট থেকে ৭৭ কেজি গাঁজা ও ফেন্সিডিলসহ মা-ছেলে গ্রেপ্তার

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের চুনারুঘাট থেকে বিপুল পরিশান গাঁজা ও ফেন্সিডিলসহ মা-ছেলেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

বৃহস্পতিবার (০৫ মে) বেলা ১২টার দিকে র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি সোমেন মজুমদার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

এরআগে মঙ্গলবার (০৩ মে) চুনারুঘাট পৌরসভার ৯নং ওয়ার্ড এর চন্দনা দলাইপাড় গ্রামে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্প’র আভিযানিক দল। এ সময় তাদের নিকট হতে ৭৭ কেজি গাঁজা ও ১০৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

 

Manual4 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলো- চন্দাধলাইপাড় একই গ্রামের বাসিন্দা মৃত কুতুব আলীর স্ত্রী মোছা: আয়শা আক্তার (৪৫) ও তাদের ছেলে ছেলে মো: শান্তইসলাম (২০)।

চুনারুঘাট থেকে ৭৭ কেজি গাঁজা ও ফেন্সিডিলসহ মা-ছেলে গ্রেপ্তার

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মাদকের একটি বিশাল চালান সংগ্রহপূর্বক নিজস্ব বসতঘরে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করে রাখে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯ এর একটি আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে তল্লাশীকালে কৌশলে লুকিয়ে রাখা ৭৭ কেজিগাঁজা ও ১০৩ বোতল ফেন্সিডিল উদ্ধারপূর্বক মাদক ব্যবসায়ী মা-ছেলেকে গ্রেপ্তার করে।

Manual1 Ad Code

 

Manual1 Ad Code

গ্রেপ্তারকৃরা র‌্যাব’র প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাঁজা ও ফেন্সিডিল ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

 

Manual4 Ad Code

পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code