শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, মে ৭, ২০২২

শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

Manual5 Ad Code

শায়েস্তাগঞ্জ সংবাদদাতা :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন। শনিবার (০৭ মে) সকালে উপজেলার লেঞ্জাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

Manual2 Ad Code

খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

Manual6 Ad Code

 

শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ (আইসি) হারুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করে জানান, আখাউড়া থেকে ছেড়ে আসা সিলেটগামী সুরমা মেইল ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। পরিচয় শানাক্তে পুলিশ কাজ করছে।

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code