সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, মে ১০, ২০২২
ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিন দোকান প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১০ মে) উপজেলার বিভিন্ন স্থানে ওই তিন দোকানকে বিভিন্ন অংকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী।
ওই দিন পীরগঞ্জের বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পক্ষ থেকে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বা সেবা বিক্রয় না করা, ভেজাল ও নকল পন্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় পীরগঞ্জ পুর্ব চৌরাস্তার (বীরগঞ্জ রোডের) মেসার্স শাহীন ট্রেডার্সকে ৫০ হাজার, পীরগঞ্জ মেসার্স জুলফিকার ট্রেডার্সকে ৩ হাজার এবং পীরগঞ্জের নসিবগঞ্জ সড়কের ব্রাক অফিস সংলগ্ন মেসার্স সুমন এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। উল্লেখিত ৩টি প্রতিষ্ঠানে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উল্লেখিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন দোকান প্রতিষ্ঠানকে এ জাতীয় অপরাধ না করতে সতর্কও করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী।
Design and developed by ওয়েব হোম বিডি