ছেলের ছুরিকাঘাতে গেলো বাবার প্রাণ

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, মে ১৫, ২০২২

ছেলের ছুরিকাঘাতে গেলো বাবার প্রাণ

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জে আজদু মিয়া নামে ৫৫ বছর বয়সী এক বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তারই ছেলের বিরুদ্ধে। শনিবার (১৪ মে) রাতে সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের হুরগাঁও পশ্চিম হাটি গ্রামে এ ঘটনা ঘটে।

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

নিহত আজদু মিয়া একই গ্রামের আব্দুর রশিদের ছেলে। তার ২০ বছর বয়সী ছেলের নাম মাসুম মিয়া।

 

স্থানীয়রা জানায়, পারিবারিক দ্বন্দ্ব ও ঋণের টাকা নিয়ে শনিবার রাতে আজদু মিয়ার সঙ্গে মাসুম মিয়ার ঝগড়া হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বাবাকে ছুরি দিয়ে আঘাত করেন মাসুম। এতে আজদু মিয়া ঘটনাস্থলেই মারা যান।

Manual8 Ad Code

 

Manual4 Ad Code

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় অভিযান চালিয়ে ঘাতক মাসুমকেও আটক করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code