নবীগঞ্জে ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, মে ১৬, ২০২২

নবীগঞ্জে ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত

Manual2 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জে ধান কাটার কম্বাইন্ড হারভেস্টারে ইট বোঝাই ট্রাকের ধাক্কায় এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

সোমবার (১৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের ফুলতলি বাজারে এ দুর্ঘটনা ঘটে।

 

Manual8 Ad Code

নিহত ফাহিম আহমেদ সাতাইহাল গ্রামের বাসিন্দা। তিনি দিনারপুর কলেজের শিক্ষার্থী। দুর্ঘটনার সময় তিনি হারভেস্টার মেশিনে ছিলেন।

 

Manual2 Ad Code

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ জানান, সিলেট থেকে একটি ইটবোঝাই ট্রাক ঢাকামুখী যাচ্ছিল। এ সময় একটি ধান কাটার কম্বাইন্ড হারভেস্টার গ্রামীণ সড়ক থেকে মহাসড়কে ওঠছিল। এ সময় দ্রুত গতির ট্রাকটি কম্বাইন্ড হারভেস্টারে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন।

 

তিনি বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও দুর্ঘটনা কবলিত গাড়ি দুটিকে উদ্ধার করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code