এবার হবিগঞ্জে বন্যা: গ্রাম প্লাবিত, পানিবন্দি দেড় শতাধিক পরিবার

প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, মে ২৩, ২০২২

এবার হবিগঞ্জে বন্যা: গ্রাম প্লাবিত, পানিবন্দি দেড় শতাধিক পরিবার

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ :
এবার হবিগঞ্জে কুশিয়ারা নদীর পাড় ডুবে পানি প্রবেশ করছে। এতে তিনটি গ্রামের অন্তত দেড় শতাধিক পরিবার পানিবন্দি হয়েছেন। এর মধ্যে ৫৪টি পরিবারকে আশ্রয়ণ কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে শুকনো খাবার দেয়া হয়েছে।

 

সোমবার (২৩ মে) দুপুর থেকে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউপির গালিমপুর ও সিলেট অংশের শেরপুর দিয়ে বাঁধ উপচে পানি প্রবেশ করে।

Manual2 Ad Code

 

দীঘলবাক ইউপির ৫ নম্বর ওয়ার্ড মেম্বার মো. আকুল মিয়া জানান, দুপুর থেকে নদীর বাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ করছে। এতে গালিমপুর, পাহাড়পুর ও পারকুল গ্রামে পানি প্রবেশ করে অন্তত দেড়শ’ পরিবার পানিবন্দি হয়ে পরেছেন। এতে চরম ভোগান্তিতে পরেছেন পরিবারগুলো। চুলা তলিয়ে যাওয়ায় খাদ্য সংকটও দেখা দিয়েছে।

 

তিনি জানান, এরই মধ্যে ৫৪টি পরিবারকে স্থানীয় একটি আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। বাকি পরিবারগুলোকেও পূণর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে। তবে কুশিয়ারা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় দুশ্চিন্তা বাড়ছে আশপাশের আরো কয়েকটি গ্রামের বাসিন্দাদের।

 

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহিউদ্দিন বলেন, কুশিয়ারা নদীতে পানি বাড়ছে। এরই মধ্যে তিনটি গ্রামের বেশ কিছু পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। তাদেরকে আশ্রয় কেন্দ্রে নেয়ার হচ্ছে। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পানিবন্দি পরিবারগুলোকের জন্য শুকনো খাবার পাঠানো হয়েছে।

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী শাহনেওয়াজ তালুকদার বলেন, সোমবার বিকেল ৪টা পর্যন্ত কুশিয়ারার পানি বিপদসীমার ৫০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পারকুল ও ফাদুল্লাপুর বাজার অংশে বাঁধ নিচু হওয়ার কারণে গ্রামে পানি প্রবেশ করছে। তবে নিচু জায়গাগুলোতে বালুর বস্তা ফেলা হয়েছে।

 

স্থানীয়রা জানান, উপজেলার আউশকান্দি ইউনিয়নের পাহপাড়পুর, পারকুল, ফাদুল্লাপুর এলাকায় নদীর বাঁধ অনেক নিচু। যে কারণে গ্রামে পানি প্রবেশ করছে। তবে পানি যদি আর কিছু বাড়ে তাহলে নতুন করে আরো কয়েকটি গ্রাম প্লাবিত হবে।

 

Manual2 Ad Code

এদিকে, গত রোববার হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, জেলা প্রকৌশলী আব্দুল বাছির, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহিউদ্দিন, উপজেলা প্রকৌশলী সাব্বির আহমেদ, হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মিনহাজ আহমেদ শোভন, দীঘলবাক ইউনিয়নের চেয়ারম্যান ছালিক মিয়া নদী তীরবর্তী এলাকা পরিদর্শন করেছেন।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code