সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, মে ২৪, ২০২২
নিজস্ব প্রতিবেদক :
টিকটক-ফেসবুকে পরিচয়ের এক পর্যায়ে প্রেম। অত:পর বিয়ে করে স্ত্রীকে ধর্ষণ ও ভারতে পাচার করেন সোহেল। এ ঘটনায় মামলা করেন ভুক্তভোগী তরুণী। সম্প্রতি এ ঘটনার মূলহোতা সোহেলকে গ্রেফতার করেছে র্যাব-৯।
মঙ্গলবার (২৪ মে) সকালে মৌলভিবাজার থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্প’র একটি আভিযানিক দল।
এরআগে শনিবার (২১ মে) লালমনিরহাটের পাটগ্রাম থানায় সোহেলসহ ৫ জনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী ওই তরুণী। পরদিন (২২ মে) ৩ আসামিকে গ্রেফতার করে পুলিশ।
মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৯ এর মিডয়া অফিসার এএসপি আফসান আল-আলম জানান, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বেতাপুর গ্রামের কিবরিয়ার ছেলে সোহেল মিয়ার সঙ্গে ৩ বছর আগে পরিচয় হয় পাবনার সাথিয়া উপজেলার রুকশিপাড়ার ওই তরুণীর। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রতারক প্রেমিক সোহেল গত বছরের মার্চে ভালোবাসার দুর্বলতার সুযোগে সাতক্ষীরা সীমান্ত দিয়ে প্রেমিকাকে নিয়ে যায় ভারতের কলকাতায়। সেখানে তাকে আটকে রেখে ধর্ষণ ও দেহ ব্যবসায় বাধ্য করে। চলতি বছরের জানুয়ারিতে কৌশলে দেশে আসেন নির্যাতিতা তরুণী।
এরপর সোহেলও দেশে এসে ওই তরুণীকে বিভিন্ন প্রলোভন দিয়ে বিয়ে করে। বিয়ের পর প্রলোভন দেখিয়ে আবারো তাকে পাটগ্রামের সহযোগীদের নিয়ে ভারতে পাচার করে। পরে সহযোগীদের নিয়ে ওই নারীকে গণধর্ষণ করে। এক সপ্তাহ পর কৌশলে আবার বাংলাদেশে ফিরে আসেন ওই তরুণী। পরে সোহেলকে প্রধান আসামি করে ৫ জনের নামে পাটগ্রাম থানায় মামলা করেন। সেই মামলার তদন্তের এক পর্যায়ে সোহেলকে গ্রেফতার করা হয়।
Design and developed by ওয়েব হোম বিডি