রাঙামাটি জেলা বিএনপির নেতৃত্বে দিপু ও মামুন

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, জুন ৯, ২০২২

রাঙামাটি জেলা বিএনপির নেতৃত্বে দিপু ও মামুন

Manual6 Ad Code

সভাপতি দীপন তালুকদার দিপু  ও সম্পাদক এডভোকেট মো. মামুনুর রশিদ (মামুন)।

Manual1 Ad Code


রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটি জেলা বিএনপি সম্মেলনে দীপন তালুকদার দিপু সভাপতি ও এডভোকেট মো. মামুনুর রশিদ মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ জুন) সকাল থেকে ভোট গননা শেষে দুপুরে এ নির্বাচনী ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটি।

Manual7 Ad Code

 

Manual7 Ad Code

দলীয় সূত্র জানিয়েছে, দীপন তালুকদার দিপু সভাপতি পদে ৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।তার নিকটতম প্রতিদন্ধী মো. সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো পেয়েছে ৭৩ ভোট এবং এডভোকেট দীপেন দেওয়ান পেয়েছে মাত্র ১ ভোট। আর সাধারণ সম্পাদক পদে এডভোকেট মো. মামুনুর রশীদ মামুন পেয়েছে ৭৭ভোট এবং তার নিকটতম প্রতিদন্ধী ৬৯ ভোট পেয়েছে এবং ২টি ব্যালট পেপার বাতিল করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মো. নাসির উদ্দীন।

 

Manual3 Ad Code

উল্লেখ্য, চলতি বছরের ২১ এপ্রিল দুরারোগ্য ব্যাধী ক্যান্সার আক্রান্ত হয়ে রাঙামাটি জেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম’র অকাল মৃত্যু হলে, সভাপতি পদটিতে উপ-নির্বাচন ঘোষণা করা হয়। সভাপতি পদে প্রতিদন্ধীতার জন্য সাধারণ সম্পাদক তার পদ থেকে ইস্তফা দিলে, সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ২টি শূণ্য ঘোষণা করে দু’টি পদে নির্বাচন ঘোষণা করেন। পদ দু’টির মধ্যে সভাপতি পদে ৩ জন ও সাধারণ সম্পাদক পদে ২জন প্রতিদন্ধীতায় লিপ্ত হয়।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code