ট্রাকচাপায় দশম শ্রেণীর ছাত্র নিহত, সড়ক অবরোধ

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, জুন ৯, ২০২২

ট্রাকচাপায় দশম শ্রেণীর ছাত্র নিহত, সড়ক অবরোধ

Manual5 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রাকচাপায় মিলন ইসলাম নামে এক দশম শ্রেণীর ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (০৯ জুন) দুপুরে পীরগঞ্জ পৌর শহরের মাষ্টার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

Manual3 Ad Code

নিহত দশম শ্রেণীর ছাত্র পীরগঞ্জ পৌর শহরের জগথা মাস্টার পাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে।

 

Manual4 Ad Code

স্থানীয়র জানান, পীরগঞ্জ পৌর শহরের রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর স্কুলছাত্র মিলন ইসলাম বিদ্যালয়ের পরীক্ষা শেষ বাই সাইকেলযোগে বাড়ি ফেরার পথে পৌর শহরের মাষ্টার মোড় এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয়। এতে ঘটনাস্থলে স্কুলছাত্রের মৃত্যু হয়।

 

Manual5 Ad Code

এ দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে পীরগঞ্জ-রাণীশংকৈল প্রধান সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

Manual7 Ad Code

 

উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, প্যানেল মেয়র আনোয়ার হোসেন ও পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে।

 

এসময় উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিরা কাজ করছেন।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code