রাণীশংকৈলে বৈদ্যুতিক তারে জড়িয়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, জুন ৯, ২০২২

রাণীশংকৈলে বৈদ্যুতিক তারে জড়িয়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

Manual6 Ad Code

ছবি : প্রতীকী

Manual8 Ad Code


ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বৈদ্যুতিক তার জড়িয়ে রুমি আকতার (২৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) সকালে উপজেলার বাচোর ইউনিয়নের আমজুয়ান (বাজেবকসা) গ্রামে এ মৃত্যুর ঘটনাটি ঘটে।

Manual3 Ad Code

 

রুমি আকতার আমজুয়ান (বাজেবকসা) গ্রামের জালাল হোসেনের স্ত্রী।

Manual3 Ad Code

 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আমজুয়ান (বাজেবকসা) গ্রামের জালাল হোসেনের ৬ বছরের সন্তানের সুন্নতে খাৎনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আগামীকাল (শুক্রবার)। এজন্য বাড়িতে চলছিল ডেকোরেটরে কাজ। বৃহস্পতিবার সকালে ৩ সন্তানের জননী রুমি আকতার কাপড় শুকাতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার শাশুড়ি তাকে বাঁচাতে গেলে তিনিও আহত হন। তাকে রাণীশংকৈল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual2 Ad Code

 

ছেলের এ জাঁকজমক অনুষ্ঠান ও মায়ের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code