সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, জুন ২৩, ২০২২
রাঙামাটি প্রতিনিধি :
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) সকালে রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন- রাঙামাটি পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, রাঙামাটি প্রেসক্লাব’র সাবেক সভাপতি সুনীল কান্তি দেসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় রাঙামাটি জেলায় পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে র্যালী, সাংস্কৃতিক অনুষ্ঠান, আতশবাজির ঝলকানি সহ বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি