সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, জুন ৩০, ২০২২

সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

Manual8 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
১৬৭ তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

Manual8 Ad Code

ব্রিটিশ সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামের ইতিহাসে ১৮৫৫ সালের সাঁওতাল বিদ্রোহ এক গৌরবোজ্জ্বল অধ্যায়। প্রথম সশস্ত্র গণসংগ্রাম। সাঁওতাল বিদ্রোহীদের সেদিনের দেশপ্রেমিক সংগ্রাম, আদর্শ ও অভূতপূর্ব আত্মত্যাগ পরবর্তীকালে ভারতবর্ষের জাতীয় স্বাধীনতা আন্দোলনকে অনুপ্রাণিত করেছিল। জুগিয়েছিল সাহস ও উদ্দীপনা। মুক্তিকামী মানুষের কাছে আজও তা অনুপ্রেরণার উৎস হয়ে আছে।

 

বৃহস্পতিবার (৩০ জুন) ঠাকুরগাঁও প্রেস ক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান করে। এরপর ঠাকুরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

 

সভায় প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে ইএসডিও’র প্রেমদীপ প্রকল্প ও জাতীয় আদিবাসী পরিষদের আয়োজনে বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার উপদেষ্টা এ্যাড. ইমরান হোসেন চৌধুরী, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক মামুন উর রশিদ, জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি দুলাল তিগ্যা, সাধারণ সম্পাদক বিশু রাম মুরমু, ইএসডিও’র সিনিয়র কো-অর্ডিনেটর মোঃ শাহিন, আদিবাসী নেতা রিত্তিক সরেন, প্রেমদীপ প্রকল্পের ঠাকুরগাঁও সদর উপজেলা ম্যানেজার ঝর্না বেগম প্রমুখ।

Manual2 Ad Code

 

পরে আদিবাসী শিল্পীদের অংশগ্রহনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code