অব্যাহত শিক্ষক নির্যাতন, নিপীড়ন ও হত্যার প্রতিবাদে সাংস্কৃতিক সমাবেশ

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, জুলাই ২, ২০২২

অব্যাহত শিক্ষক নির্যাতন, নিপীড়ন ও হত্যার প্রতিবাদে সাংস্কৃতিক সমাবেশ

Manual1 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
সারাদেশে অব্যাহত শিক্ষক নির্যাতন,নিপীড়ন ও হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও চৌরাস্তায় জেলা উদীচীর আয়োজনে এ সমামেশ অনুষ্ঠিত হয়।

 

Manual8 Ad Code

উদীচীর সভাপতি সেতারা বেগমের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু,সহসভাপতি এমএস আহমেদ রাজু,অমল টিক্কু, সাংগঠনিক সম্পাদক আহছানুল হাবিব বাবু, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী সাজ্জাত জহির চন্দন, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আবু বক্কর সিদ্দিক,শিক্ষক সম্পা সাহা, রাজন ঠাকুর প্রমূখ। সঙ্গীত পরিবেশন করেন গণসঙ্গীত শিল্পী সুচরিতা দেব, জ্যোতিষ চন্দ্র বর্মন,আবৃতি করেন রাফিদ আহানজ,ননী গোপাল বর্মন।

 

বক্তারা বলেন, শিক্ষক নির্যাতন থামছে না সম্প্রতি একজন শিক্ষক ছাত্রের হামলায় প্রাণ হারিয়েছেন। নির্যাতনের শিকার বেঁচে থাকা শিক্ষকরাও ভালো নেই । তাদের অনেকের কাছেই ‘স্বাভাবিক জীবন’ এখনো অধরা।

 

সম্প্রতি নড়াইলে মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরানো হয়েছে। তিনি এখনো এলাকায় ফিরতে পারেননি।

 

Manual5 Ad Code

ঢাকার আশুলিয়ায় আরেক ঘটনায় শিক্ষক উৎপল কুমার সরকার এক ছাত্রের অতর্কিত হামলায় আহত হওয়ার পর হাসপাতালে মারা যান।

 

স্বপন কুমার বিশ্বাস ফিরলেও কি সমাজে একজন শিক্ষকের যে সম্মান, মর্যাদা নিয়ে জীবন যাপন করার কথা, সেই জীবন ফিরে পাবেন? অতীত সেই ভরসা দিচ্ছে কই!

 

নারায়নগঞ্জের শিক্ষক শ্যামল কান্তিভক্ত, মুন্সিগঞ্জের হৃদয় মন্ডল বা বাগেরহাটের কৃষ্ণপদ মহলী ও অশোক কুমার ঘোষালসহ অনেকেই দুঃসময়ই পার করছেন। কেউ কম, কেউ বেশি।এখনও হুমকি-ধামকি চলছে। কেউ কেউ তো দেশ ছেড়ে চলে যাওয়ার কথাও ভাবছেন!

 

সর্বশেষ গত শুক্রবার জুম্মার নামাজের পর ঢাকার উত্তরায় উদীচীর সাবেক সহসভাপতি, লেখক, নাট্যকার শিক্ষক ড.রতন সিদ্দকীর বাসায় সাম্প্রদায়িক হুজুক তুলে হামলা চালানো হয়েছে।

Manual1 Ad Code

 

সকল শিক্ষক নির্যাতন,হামলা ও হত্যার উৎস উদঘাটন করে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান। সেইসাথে ভবিষ্যতে এধরনের ঘটনা যেন আর না ঘটে সে বিষয়ে আইনসৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান।

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code