এবার শায়েস্তাগঞ্জে মাজারের পুকুর থেকে দেহ বিহীন মাথা উদ্ধার

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২২

এবার শায়েস্তাগঞ্জে মাজারের পুকুর থেকে দেহ বিহীন মাথা উদ্ধার

Manual3 Ad Code

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :
এবার হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাজারের পুকুর থেকে মানুষের একটি দেহ বিহীন মাথা উদ্ধার করেছে পুলিশ। রোববার (০৩ জুলাই) সকাল ১০টায় উপজেলার ঐতিহ্যবাহী দাউদনগর বন্দেগী শাহ সৈয়দ দাউদ (রহঃ) ও বন্দেগী সৈয়দ মহিব উল্লা (রহঃ) মাজারের গজার মাছের পুকুরে পুরুষের মাথা পানিতে ভেসে ওঠে।

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

স্থানীয় লোকজন খবর দিলে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহবিহীন মাথাটি উদ্ধার করে। মাথাটি দেখার জন্য এলাকার শত শত মানুষ পুকুরপাড়ে ভিড় জমায়।

Manual4 Ad Code

 

Manual1 Ad Code

এরআগে শনিবার (০২ জুলাই) সকালে পৌর হবিগঞ্জে পৌর এলাকার মাছুলিয়ার খোয়াই নদীর পাড় থেকে মাথাবিহীন একটি লাশ উদ্ধার করে পুলিশ।পরে উদ্ধারকৃত লাশটি পৌরসভার ইনাতাবাদ এলাকার মোঘল মিয়ার ছেলে কদর আলীর বলে নিশ্চিত করেছেন নিহতের স্বজনরা।



বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব। তিনি বলেন, মাজারের পুকুর থেকে দেহবিহীন মাথা উদ্ধার করা হয়েছে। শনিবার (২ জুলাই) মাথাবিহীন একটি মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর থানা পুলিশ। ধারণা করছি, এটি ওই মরদেহের মাথা। আমরা তদন্ত করছি।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code