সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২২
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের বানিয়াচংয়ে ছেলের মাছ ধরা দেখতে যাওয়ার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পিতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৭ জুলাই) বিকেলে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মানিক মিয়া (৫৫) উপজেলার কাতুকর্নপাড়া মহল্লার ছমেদ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সেতু এলাকায় জাল দিয়ে মাছ ধরছিলেন মানিকের ছেলে। শখের বশে ছেলের মাছ ধরা দেখতে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। সেতুর কাছাকাছি পৌঁছালে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয় একটি পিকআপের ভ্যান। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন।
Design and developed by ওয়েব হোম বিডি