হবিগঞ্জে নৌকা ডুবে ৪ নারীর মৃত্যু

প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২২

হবিগঞ্জে নৌকা ডুবে ৪ নারীর মৃত্যু

Manual2 Ad Code

ফাইল ছবি

Manual3 Ad Code


নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ :
হবিগঞ্জের বাহুবলে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে চার নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গুঙ্গিয়াজুড়ি হাওরে এ ঘটনা ঘটে।

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

নিহতরা হলেন-  হবিগঞ্জ সদর উপজেলার শিখারপুর গ্রামের সরাফত উল্লাহর স্ত্রী নেলী বেগম (৫০), আব্দুল হামিদের স্ত্রী জরিনা বেগম (৪৫), রওশন উল্লাহর স্ত্রী হুরবানু (৪৫) ও কবির মিয়ার স্ত্রী আয়াতুন্নেছা (৩৫)।

 

নৌকা ডুবে ৪ নারীর মৃত্যুর বিষয়টি স্বীকার করেছেন সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) মো. আবুল খায়ের।

Manual3 Ad Code

 

স্থানীয়দের বরাত দিয়ে আবুল খায়ের জানান, সন্ধ্যার পর ছয়জন নারী ও দুজন পুরুষ ছোট একটি ইঞ্জিনচালিত নৌকায় করে আত্মীয়ের বাড়ি বাহুবলের স্নানঘাট থেকে নিজ বাড়ি শিখারপুর ফিরছিলেন। গুঙ্গিয়াজুড়ি হাওরে পৌঁছালে ঝড়ের কবলে নৌকাটি ডুবে যায়। এতে দুই পুরুষ ও দুই নারী সাঁতরে তীরে উঠলেও বাকিরা ডুবে যান। পরে স্থানীয় লোকজন চার নারীর মরদেহ উদ্ধার করেন।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code