সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২২
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ডাকাত দলের হামলায় চার পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছে।
শনিবার (১৬ জুলাই) রাত ৯টার দিকে জেলার শাহজিবাজার এলাকায় পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ অভিযান চালালে ডাকাতদল তাদের ওপর হামলা করে। এতে ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করা হলেও বাকিরা পালিয়ে যান।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, ডাকাতদলের পালিয়ে যাওয়া সদস্যদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হবে।
Design and developed by ওয়েব হোম বিডি