মাধবপুরে বাস-মাইক্রোর সংঘর্ষে নারীসহ নিহত ৪

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২২

মাধবপুরে বাস-মাইক্রোর সংঘর্ষে নারীসহ নিহত ৪

Manual5 Ad Code

মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১৫ জন।

Manual5 Ad Code

 

সোমবার (১৮ জুলাই) বিকেল ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

 

Manual2 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে আল মোবারাকা পরিবহনের একটি বাস ঢাকায় যাচ্ছিল। শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর আরো তিনজন মারা যান।

 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আহতদের সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলোর উদ্ধারকাজ চলছে।

 

Manual8 Ad Code

ওসি আরো জানান, বিদ্যুৎকেন্দ্র এলাকায় দুপর থেকেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির কারণে গাড়ি দুটির চালক নিয়ন্ত্রণ ঠিক রাখতে না পারায় মুখোমুখি সংঘর্ষ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code