নবীগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় বাবা-ছেলে নিহত

প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২২

নবীগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় বাবা-ছেলে নিহত

Manual8 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার নবীগঞ্জ উপজেলার কান্দিগাঁও এলাকায় পিকআপ ভ্যানের চাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ জুলাই) দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- কান্দিগাঁও গ্রামের ৩৭ বছর বয়সী ইউসুফ আলী ও তার ছয় বছরের ছেলে মোহাম্মদ আলী। ২৪ জুলাই ইউসুফ আলীর দক্ষিণ ব্রুনাইয়ে যাওয়ার কথা ছিল।

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, ছেলেকে নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন ইউসুফ। হঠাৎ দৌড়ে মহাসড়ক পারাপারের চেষ্টা করে মোহাম্মদ আলী। একপর্যায়ে ছেলেকে বাঁচাতে ইউসুফ আলীও দৌড়ে যান। এ সময় বাবা-ছেলেকে চাপা দেয় সিলেটগামী একটি দ্রুতগতির পিকআপ। এতে মোহাম্মদ আলীর মাথা থেঁতলে ঘটনাস্থলেই মারা যায়।

Manual8 Ad Code

 

আহত ইউসুফ আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তিনিও মারা যান। দুর্ঘটনার পর পিকআপ নিয়ে পালিয়ে যান চালক। পরে ঢাকা-সিলেট মহাসড়কে গাছ ফেলে অবরোধ করেন স্থানীয় লোকজন।

Manual4 Ad Code

 

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব বলেন, মরদেহ দুটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। এছাড়া যানবাহন চলাচল স্বাভাবিক করেছে পুলিশ। পিকআপ ও চালককে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code