পীরগঞ্জে মাটি চাপায় শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২২

পীরগঞ্জে মাটি চাপায় শ্রমিকের মৃত্যু

Manual7 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় সেফটি টেংকির মাটি (ল্যাট্রিনের গর্ত) খুড়ার সময় মাটিতে চাপা পড়ে রাসেল (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

 

Manual5 Ad Code

বুধবার (২০ জুলাই) দুপুর সাড়ে ১১টার দিকে উপজেলার জাবরহাট ইউনিয়নের রাজভিটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি ঐ ইউনিয়নের হাটপাড়া করণাই গ্রামের রবিউল ইসলামের ছেলে।

 

Manual3 Ad Code

পীরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের ষ্টেশন অফিসার খাইরুল ইসলাম জানান খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনা স্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

Manual7 Ad Code

১০নং জাবরহাট ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাজভিটা গ্রামের মতিউর রহমানের বাড়িতে সেফটি টেংকির মাটি (ল্যাট্রিনের গর্ত) খুড়ছিল ৪ থেকে ৫ জন শ্রমিক। হঠাৎ করে দুপুরে গর্তের মাটি ধসে চাপা পড়েন রাসেল।

Manual1 Ad Code

 

শ্রমিকদের এ ধরনের কাজে কোন রকম সেফটি না থাকার কারনে এই ঘটনা ঘটেছে বলেও জানান তিনি।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code