বানিয়াচংয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক

প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২২

বানিয়াচংয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক

Manual1 Ad Code

বানিয়াচং প্রতিনিধি :
হবিগঞ্জের বানিয়াচংয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Manual8 Ad Code

শনিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার ইসলামপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

Manual2 Ad Code

 

স্থানীয়রা জানান, উপজেলার ইসলামপুর গ্রামের সাবেক মেম্বার ফজলু মিয়া ও মিজান মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় দুপুরে একটি নৌকা দিয়ে পারাপারকে কেন্দ্র করে তাদের লোকজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন।

Manual4 Ad Code

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code