সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২২
ছবি : সংগৃহীত
হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার বাহুবল উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছেন। শনিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৭টায় সিলেট-মহাসড়কের বাগানবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এর মধ্যে নিহত ট্রাক চালকের পরিচয় পাওয়া গেছে। তিনি নারায়নগঞ্জের ফতুল্লা থানার শাহী মহল্লা এলাকার আলী শেখের ছেলে লিটন শেখ। তবে হেলপারের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাহুবলের বাগান বাড়ি নামক স্থানে সিলেটগামী রডবোঝাই ট্রাকের চাকা পরিবর্তন করছিল। এ সময় পেছন দিক থেকে আসা অপর একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে থাকা চালক ও হেলপার ঘটনাস্থলেই প্রাণ হারান।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন জানান, লাশ মরদেহ উদ্ধার করা হয়েছে। চালকের পরিচয় জানা গেলেও হেলপারের পরিচয় পাওয়া যায় নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে
Design and developed by ওয়েব হোম বিডি