রাবিতে জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২২

রাবিতে জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

Manual1 Ad Code

রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ জুলাই) দুপুরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

Manual7 Ad Code

রাবিপ্রবি সূত্র জানিয়েছে, শনিবার রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’র তত্ত্বাবধানে জিএসটি গুচ্ছভুক্ত “এ” ইউনিট’র ভর্তি পরীক্ষা দুপুর ১২:০০ টা থেকে ১:০০টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।

Manual1 Ad Code

 

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ শহরের ৪ টি উপ-কেন্দ্রে ‘এ’ ইউনিট’র ভর্তি পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হয়। এবারের ভর্তি পরীক্ষায় সর্বমোট ৫,২৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৪,৯০০ জন উপস্থিত ছিল। সে হিসেবে উপস্থিতির হার ৯৩ শতাংশ।

 

Manual6 Ad Code

উল্লেখ্য, জিএসটি গুচ্ছভুক্ত ২০২২ এর ইউনিট এ (বিজ্ঞান) এর ভর্তি পরীক্ষা দেশব্যাপী ১৯টি বিশ্ববিদ্যালয়ে (কেন্দ্রে) একযোগে অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৩ আগস্ট ইউনিট-বি এবং ২০ আগস্ট ইউনিট-সি এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

Manual7 Ad Code

পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা, বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার চাকমা, প্রক্টর জুয়েল সিকদার ও রাবিপ্রবি’র জিএসটি ফোকাল পয়েন্ট ড. নিখিল চাকমা পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন কক্ষসমূহ পরিদর্শন করেন।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code