ফিলিং স্টেশনসহ ২ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২২

ফিলিং স্টেশনসহ ২ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

Manual5 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Manual8 Ad Code

 

Manual1 Ad Code

বৃহস্পতিবার (১১ আগস্ট) ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী।

 

জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার মেসার্স গড়েয়া ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা ও মিজান স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এদিন সদর উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পক্ষ থেকে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বা সেবা বিক্রয় না করা, ভেজাল ও নকল পন্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়।

 

Manual8 Ad Code

এ বিষয়ে উল্লেখিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন দোকান প্রতিষ্ঠানকে এ জাতীয় অপরাধ না করতে সতর্কও করা হয়।

 

Manual4 Ad Code

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান মোঃ শেখ সাদী।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code