হবিগঞ্জে প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তা পেলেন ৩১ জন

প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২২

হবিগঞ্জে প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তা পেলেন ৩১ জন

Manual5 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ সদর উপজেলায় বিভিন্ন রোগে আক্রান্ত ৩১ জন নারী-পুরুষের প্রত্যেককে ৫০ হাজার করে মোট ১৫ লাখ ৫০ হাজার টাকার সরকারি চিকিৎসা সহায়তা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি।

Manual5 Ad Code

 

Manual4 Ad Code

রোববার (১৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে তিনি তার শহরের বাসভবনে প্রধান অতিথি হিসেবে এই সহায়তার চেক বিতরণ করেন।

 

Manual3 Ad Code

এ সময় সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা বারীন্দ্র চন্দ্র রায়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উপকারভোগীরা ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত। তারা একেকজন একেক রোগে আক্রান্ত হওয়ার পর এমপির সুপারিশ নিয়ে সরকারি সহযোগিতা পেতে আবেদন করেছিলেন।

Manual8 Ad Code

 

চেক বিতরণ অনুষ্ঠানে উপকারভোগীদের উদ্দেশ্যে এমপি আবু জাহির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণেই আপনারা এই সহযোগিতা পেয়েছেন। এজন্য তিনি প্রধানমন্ত্রীর জন্য দোয়া করতে সবার প্রতি আহ্বান জানান।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code