সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল-সমাবেশ

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২২

সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল-সমাবেশ

Manual5 Ad Code

রাঙামাটি প্রতিনিধি :
বিএনপি- জামায়াত জোট সরকারের আমলে সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বুধবার বিকেলে রাঙামাটি জেলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

 

তৎকালীন বিএনপি, জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ মদদে জঙ্গি গোষ্ঠী জেএমবি’র ২০০৫ সালের ১৭ আগষ্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে রাঙামাটি জেলা আওয়ামী লীগ’র উদ্যোগে বুধবার বিকেল ৪টায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। সমাবেশে জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।

Manual7 Ad Code

 

বাংলাদেশ আওয়ামী লীগ’র কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে রাঙামাটি জেলা আওয়ামী লীগ’র উদ্যোগে জেলা আওয়ামীলীগ’র সাবেক সহ সভাপতি চিংকিউ রোয়াজার নেতৃত্ব বিক্ষোভ মিছিল ও সমাবেশে সাবেক সাংগঠনিক সম্পাদক জমিরউদ্দীন, সাবেক দপ্তর সম্পাদক রফিক তালুকদার, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলা, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ মনছুর আহমেদ, যুবলীগ সভাপতি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, ছাত্রলীগ সভাপতি আব্দুল জব্বার সুজন, সাধারণ সম্পাদক প্রকাশ চাকমাসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

 

রাঙামাটি পৌরসভা চত্ত্বর থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শহরের বানিজ্যিক ও অফিস পাড়ার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বনরূপায় এসে প্রতিবাদ সমাবেশে রূপ লাভ করে।

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

সারা দেশে বিএনপি, জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে অনুষ্ঠিত মিছিল পরবর্তী সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ২০০৫ সালের এই দিনে বিএনপি, জামায়াতের মদদপুষ্ট জঙ্গি সংগঠন কর্তৃক দেশের ৬৩ জেলায় একই সময়ে নৃশংস বোমা হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। একযোগে ঘৃন্য, নারকীয় সিরিজ বোমা হামলা ও বিএনপি জামায়াতের নৈরাজ্যে দেশব্যাপী পরিকল্পিত এ হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code