৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৭২ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২২

৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৭২ হাজার টাকা জরিমানা

Manual4 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Manual8 Ad Code

 

শনিবার (২০ আগস্ট) ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার বালিয়াডাঙ্গি চৌরাস্তা বাজার এবং বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী।

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

জানা যায়, ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে উপজেলার বালিয়াডাঙ্গি চৌরাস্তা বাজার মোখলেসুর ডিম ঘরকে ১ হাজার টাকা, আবুল হোসেন ডিমঘরকে ১ হাজার টাকা, আনিসুর ষ্টোরকে ১৫ হাজার টাকা, কালমেঘ বাজার মেসার্স সিফাত ট্রেডার্সকে ৫ হাজার টাকা, বালিয়াডাঙ্গী বাজার (সার ব্যবসায়ী) মেসার্স আবিদ ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

Manual5 Ad Code

ওইদিন ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পক্ষ থেকে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বা সেবা বিক্রয় না করা, ভেজাল ও নকল পন্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে উল্লেখিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন দোকান প্রতিষ্ঠানকে এ জাতীয় অপরাধ না করতে সতর্কও করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code