সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২২
রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটি শহরের অনগ্রসর এলাকা স্বর্ণটিলা জামে মসজিদ’র দোকান ঘর উচ্ছেদ সংক্রান্ত আদেশের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) দুপুরে আসামবস্তী কাপ্তাই সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে স্বর্ণটিলা এলাকার শতাধিক মুসল্লি এই মানববন্ধনে অংশ গ্রহন করে।
স্বর্ণটিলা জামে মসজিদ সভাপতি মো. শওকত আলী খান’র সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন, মসজিদ কমিটির সহ সভাপতি জাহেদুল ইসলাম জাহিদ, সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের স্বাস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. ইসহাক, সাবেক মহিলা কাউন্সিলর এবং ১০৪ নং ঝগড়াবিল মৌজার কারবারি রোকসানা আক্তার, প্রবীন ব্যক্তি মো. ইউসুপ, সৈয়দ আবুল কাসেম, আব্দুল মান্নান, স্বর্ণটিলা মসজিদের পেশ ইমাম হাফেজ তাজিলুল হক, ছাত্র নেতা ফজলুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ব্যক্তি স্বার্থে স্বর্ণটিলা জামে মসজিদের বিরুদ্ধে একটি চক্র মাঠে নেমেছে। মসজিদটি কারোর একার সম্পত্তি নয়। এলাকাবাসীর চাঁদায় পরিচালিত এই মসজিদের ইমাম-মোয়াজ্জিনের বেতন-ভাতা খুব কষ্টে-শিষ্টে পরিশোধ করা হয়। মসজিদের আয় বর্ধনের জন্য মসজিদের দোকানের জায়গাটি ১৯৯৪ সালে ক্রয় করা হয়। জমি ক্রয়ের পরপরই বন্দোবস্তির জন্য জেলা প্রশাসনে আবেদন করা হয়েছিলো। বন্দবস্তীর প্রক্রিয়াধীন এই জমি প্রশাসন আন্তরিক হলে বন্দোবস্ত পাওয়া সম্ভব হতো।
কিন্তু রহস্যজনক কারনে সেই বন্দোবস্তি প্রক্রিয়াও আটকে রয়েছে। আমরা শান্তিপ্রিয় মানুষ এবং শান্তি চাই। কেউ এই জমি নিয়ে তালবাহানা করলে, আমরা সহ্য করবো না। প্রয়োজনে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আমাদের বিশ্বাস প্রশাসন কারো দ্বারা প্রভাবিত না হয়ে, বন্দোবস্তি দেবার জন্য এগিয়ে আসবে।
স্বর্ণটিলা জামে মসজিদের দোকান ঘরের সম্মুখস্থ রাঙামাটি- কাপ্তাই সড়কে প্রায় ১ ঘন্টা স্থায়ী এ মানববন্ধন শান্তিপূর্ণভাবে পালিত হয়।
Design and developed by ওয়েব হোম বিডি