ঠাকুরগাঁওয়ে আ’লীগ-বিএনপির সংঘর্ষ, ভাঙচুর

প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২২

ঠাকুরগাঁওয়ে আ’লীগ-বিএনপির সংঘর্ষ, ভাঙচুর

Manual2 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও সদর উপজেলায় রুহিয়ায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দোকানপাট ভাঙচুর ও মোটরসাইকেল পুড়িয়ে দেওয়াসহ দুপক্ষের লোকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

শনিবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে একই দিনে রুহিয়া থানা বিএনপির বিক্ষোভ কর্মসূচি ও থানা মহিলা আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এখনো হতাহতের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।

 

Manual3 Ad Code

জানা যায়, আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রুহিয়া থানা এলাকার বিভিন্ন রাস্তায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ হয়। এতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল ইসলামসহ দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন।

 

এ সংবাদ লেখা পর্যন্ত সেখানে থমথমে অবস্থা বিরাজ করছিল।

 

Manual3 Ad Code

রুহিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা দুপক্ষের সংঘর্ষে র ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code