সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২২
ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (০৫ সেপ্টেম্বর) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শেখ সাদীর নেতৃত্বে বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
জানা যায়, ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বাজার এলাকার ডক্টরস ফার্মেসিকে ৫ হাজার টাকা এবং মুসলিম হোটেলকে ১ হাজার টাকা হাজার টাকা জরিমানা করা হয়।
ওইদিন ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পক্ষ থেকে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বা সেবা বিক্রয় না করা, ভেজাল ও নকল পন্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে উল্লেখিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন দোকান প্রতিষ্ঠানকে এ জাতীয় অপরাধ না করতে সতর্কও করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী।
Design and developed by ওয়েব হোম বিডি