সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২২
রাঙামাটি প্রতিনিধি :
নাগরিক পরিষদ’র হরতালের কারনে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের পূর্ব নির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে।
রাঙামাটিতে অনুষ্ঠিত হতে যাওয়ার কথা। ভূমি কমিশন সচিব (যুগ্ম জেলা জজ) খাগড়াছড়ি মোহাম্মদ নেজাম উদ্দিন স্বাক্ষরিত পাচভূবিনিক/খাগড়া/২০২২-৪৯ স্মারক নাম্বার ও ০৬-০৯-২০২২ তারিখের এক পত্রে এই বৈঠক স্থগিত ঘোষণা করা হয়।
বৈঠকটি স্থগিত ঘোষণা করা হলেও রাঙামাটি শহরে এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩২ ঘন্টার হরতাল চলমান রয়েছে। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতৃবৃন্দরা সন্ধ্যায় পথসভা কর্মসূচির মাধ্যমে এই ব্যাপারে তাদের মতামত জানাবেন বলে সংগঠনটির সূত্রে জানা গেছে। গত ৫ (সোমবার) রাঙামাটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কতৃক সংবাদ সম্মেলনে জানানো হয়, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনসহ ভূমি কমিশন’র বৈঠক বাতিল এবং ৭দফা বাস্তবায়নের দাবীতে আজকের ৩২ঘন্টার হরতালের ডাকা দিয়েছিল।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ আহুত হরতালের প্রথমদিন মঙ্গলবার সকাল থেকে কোনো প্রকার সহিংসতা ছাড়া হরতাল চলছে। হরতালে কারণে অভ্যন্তরীন ও দূর্পাল্লার কোন যানবাহন চলাচল না করায় জনজীবনে স্থবিরতা আসে। সকালে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কর্মরত লোকজন পায়ে হেটে কর্মস্থলে যেতে দেখা যায়।
ভুমি বিরোধ নিষ্পত্তি কমিশন’র জারীকৃত পত্রে আরো জানানো হয়, ভূমি কমিশনের অন্যতম সদস্য আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সূত্রোক্ত স্বারক মূলে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান কতৃক স্বাক্ষরিত পত্রে রাঙামাটি পার্বত্য জেলায় ৬ ও ৭ সেপ্টেম্বর পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কতৃক হরতাল আহবান করার প্রেক্ষিতে অত্র ভূমি কমিশনের ৭ সেপ্টেম্বর’র পূর্ব নির্ধারিত সভা স্থগিত করার অনুরোধ করায় ও কমিশনের অন্যান্য সদস্যদের অনুরোধের প্রেক্ষিতে অত্র কমিশন বুধবার (৭ সেপ্টেম্বর) ‘র সভা স্থগিত করা হয়েছে মর্মে পত্রে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম ভুমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক স্থগিত করার ঘোষনার পরপরই পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ তাদের ৭ সেপ্টেম্বরের হরতাল প্রত্যাহার করেছে।
Design and developed by ওয়েব হোম বিডি