ভোক্তা অধিকারের অভিযানে আরও ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২২

ভোক্তা অধিকারের অভিযানে আরও ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

Manual1 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।

Manual3 Ad Code

 

মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে সদর উপজেলার এ ২ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

 

Manual8 Ad Code

ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো- সদর উপজেলা গড়েয়া বাজার সাকিব হার্ডওয়ারকে ১০ হাজার টাকা ও মেসার্স রাবেয়া স্টোরকে (চালের দোকান) ২০ হাজার টাকা।

Manual4 Ad Code

 

জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পক্ষ থেকে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বা সেবা বিক্রয় না করা, ভেজাল ও নকল পণ্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়।

Manual2 Ad Code

 

এ বিষয়ে বিভিন্ন দোকান প্রতিষ্ঠানকে এ জাতীয় অপরাধ না করতে সতর্কও করা হয়েছে।

 

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code