এবার প্রতিবন্ধী স্মৃতি পেলো হুইল চেয়ার

প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২২

এবার প্রতিবন্ধী স্মৃতি পেলো হুইল চেয়ার

Manual5 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও সদর উপজেলার ১৩ গড়েয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের প্রতিবন্ধী স্মৃতি রানীকে জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ নজমুল হুদা শাহ্ এ্যাপোলোর পক্ষ থেকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে।

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে গড়েয়া ইউনিয়নে প্রতিবন্ধীর বাড়িতে গিয়ে ও স্বেচ্ছাসবকলীগের নেতা-কর্মীদের নিয়ে হুইল চেয়ার প্রদান করেন।



‘একটি হুইল চেয়ারের মানবিক আবেদন’ শিরোনামের খবরটি বেশ কয়েকটি অনলাইন পোর্টালে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়। প্রকাশের পর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলোর নজরে আসলে তিনি প্রতিবন্ধী স্মৃতি রানীকে একটি হুইল চেয়ার প্রদান করেন। ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে প্রতিবন্ধীর বাড়িতে নাজমুল হুদা শাহ্ এ্যাপোলোর উপস্থিতিতে এই হুইল চেয়ার প্রতিবন্ধি স্মৃতি রানীকে প্রদান করেন।

 

তিনি আরো বলেন,বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ গরিব ও মেহনতী মানুষের পাশে দাড়ানোর দৃঢ় প্রত্যয়ে কাজ করছে।আমরা করোনা মহামারীতে তৃণমূল পর্যায়ের মানুষের পাশে দাড়িয়েছি।প্রতি মানুষের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পোঁছে দিয়েছি।আমাদের এরকম সুবিধা বঞ্চিত মানুষ ও শিশুদের প্রতি এগিয়ে আসার ধারাবাহিকতা পূর্বেও ছিলো ভবিষ্যতেও থাকবে।পদে থাকি বা না থাকি কিন্তু এই কাজের ধারাবাহিকতা বজায় থাকবে ইনশাল্লাহ।

Manual8 Ad Code

 

এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ নাজমুল হুদা শাহ্ এ্যাপোলো, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আবু হাসনাত মোঃ মশিউর রহমান রুমন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য বেলাল হোসেন স্বপন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শরিফ আহম্মেদ শাহ্ সহ ইউনিয়ন আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা কর্মীসহ স্থানীয়রা।

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code