প্রশাসনের আশ্বাসে ৫ ঘন্টা পর ধর্মঘট প্রত্যাহার

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২২

প্রশাসনের আশ্বাসে ৫ ঘন্টা পর ধর্মঘট প্রত্যাহার

Manual1 Ad Code

রাঙামাটি প্রতিনিধি :
প্রশাসনের আশ্বাসে রাঙামাটিতে পাঁচ ঘণ্টা পর ধর্মঘট প্রত্যাহারের কারায় পাহাড়ী জনপদের মানুষের দুর্ভোগের অবসান হয়েছে।

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে একটি সিএনজি অটোরিক্সা ভাঙচুরের প্রতিবাদে রোববার সকাল থেকে এ পরিবহন ধর্মঘট পালন করছিলো। সংগঠনটির নেতৃবৃন্দ রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের শিল্পকলা অ্যাকাডেমি চত্বরে এক বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ থেকে ধর্মঘট প্রত্যাহারের এ ঘোষণা দেন।

 

রাঙামাটিতে সিএনজি অটোরিক্সা চালকদের ওপর দুর্বৃত্তের লাগাতার হামলা বন্ধের দাবিতে রোববার সকাল থেকে পাঁচ ঘণ্টা ধর্মঘট পালন করে শহরের সিএনজি অটোরিক্সা চালকরা।

Manual7 Ad Code

 

রাঙামাটি আসনের সাংসদ দীপংকর তালুকদার’র উপস্থিতিতে জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান দুপুরে জরুরি সভা করে ক্ষতিপূরণ প্রদান ও দোষীদের গ্রেফতারে আশ্বাস দিলে, শহরে ধর্মঘট প্রত্যাহার করে নেয় অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন।

 

উল্লেখ্য, অজ্ঞাত সন্ত্রাসীরা কর্তৃক গত ১৬ সেপ্টেম্বর দুপুরে রাঙামাটি-কাপ্তাই সড়কে সিএনজি চালিত অটোরিক্সায় অগ্নিসংযোগ এবং শনিবার রাত আনুমানিক ১১টায় সিএনজি চালকের উপর হামলা ও সিএনজি ভাংচুরের প্রতিবাদে রোববার সকাল থেকে অটোরিক্সা চলাচল বন্ধের ঘোষণা দেয় শ্রমিক ইউনিয়ন।

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code