নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২২

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

Manual5 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাজু ইসলাম (৪০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আবুল কালাম (৪৫) ও ইমরান (২৫) নামের আরও দু’জন।

 

Manual7 Ad Code

শুক্রবার (২৩ সেপ্টেম্বর ) ১২টার সময় পীরগঞ্জ উপজেলার ৯নং সেনগাঁও ইউনিয়ন দানাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত রাজু ইসলাম ঠাকুরগাঁও জেলা পীরগঞ্জ উপজেলা দানাজপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, পীরগঞ্জ শহর থেকে মোটরসাইকেল যোগে দানাজপুর এলাকায় যাচ্ছিলেন নিহত রাজু কালাম ও ইমরান। গোদাগাড়ী এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে মোটরসাইকেলটি গাছের সাথে ধাক্কা খেলে মোটরসাইকেলের আরোহী ৩ জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজু ইসলাম কে মৃত ঘোষণা করেন।

Manual5 Ad Code

 

অপরদিকে আবুল কালামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাহাঙ্গীর আলম।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code