ইএসডিও’র সাংস্কৃতিক সন্ধ্যা ও কবি রাম চন্দ্র দাসকে সম্মাননা প্রদান

প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২২

ইএসডিও’র সাংস্কৃতিক সন্ধ্যা ও কবি রাম চন্দ্র দাসকে সম্মাননা প্রদান

Manual4 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও জেলায় একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা, কবি রাম চন্দ্র দাসকে সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৮ অক্টোবর) রাতে উন্নয়ন সংস্থা ইএসডিও মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

ইএসডিও’র পক্ষ থেকে শুরুতেই একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা, কবি রাম চন্দ্র দাস ও কবি পূর্ন পাত্রকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ইকো কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার প্রমুখ।

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

এ সময় বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরার সাংস্কৃতিক সংগঠন “শুদ্ধমঞ্চ’র শিল্পীদের আয়োজনে আবৃত্তি ও সংগীত পরিবেশন করা হয়।

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

পরে সংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরার সংগীত, কবি রাম চন্দ্র দাসের গান-কবিতা অবলম্বনে গীতিআলেখ্য ‘নিরন্তর’ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code