সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২২
ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে ৩ মাদক ব্যবসায়িকে কারাদন্ড প্রদান করা হয়েছে। রোববার (০৬ নভেম্বর) ওই তিন জনের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো: সামসুজ্জামান।
জানা যায়, সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা পরিচালনা হয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মো: আজিজার রহমানকে (৫১) ২৫০ গাঁজার পুরিয়াসহ গ্রেফতার করা হয়।
একই সাথে বিধীনাথ বর্মনের ছেলে নারায়ন বম্মর্নকে (৪৫) গাঁজা সেবনের দায়ে ও আবুল হোসেনের ছেলে আশরাফুল ইসলামকেও (৩৫) একই অপরাধে গ্রেফতার করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যামান আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়।
Design and developed by ওয়েব হোম বিডি