সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২২
ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি শিবগঞ্জ স্টেশনের কাছাকাছি মাদারগঞ্জে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।
এই সংবাদ লেখা পর্যন্ত মৃত ঐ যুবকের পরিচয় পাওয়া যায়নি।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা রেদওয়ানুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।
ধারণা করা হচ্ছে যে, ঐ যুবক ট্রেনের দরজার কাছে ছিলো পরে ট্রেনের ঝাকিতে পা পিছলে পড়ে ট্রেনে কাটা পড়ে।
ঠাকুরগাঁও জেলার স্টেশন মাস্টার আখতারুল ইসলাম বলেন, পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেসে সকাল সাড়ে ৯টা নাগাদ ঐ যুবক ট্রেনে কাটা পড়ে। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে তারা এসে লাশ উদ্ধার করবে।
Design and developed by ওয়েব হোম বিডি