ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২২

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

Manual1 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে “আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়। দুনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব এই শ্লোগানে দিবসটি পালনে শুক্রবার (৯ ডিসেম্বর) ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

 

Manual2 Ad Code

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের আয়োজনে আলোচনা সভায় দুর্নীতি দমন কমিশন ঠাকুরগাঁও সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের উপ -পরিচালক এস. এম. রাশেদুর রেজার সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান, বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনতোষ কুমার দে, ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপির ম্যানেজার লিওবার্ট চিসিম, ইএসডিও’র প্রেমদীপ প্রকল্পের ফোকাল পার্সন শামীম হোসেন প্রমুখ।

Manual4 Ad Code

 

উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন ঠাকুরগাঁও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম স্বপন। এর আগে শহরের কালেক্টরেট চত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা উদ্বোধন শেষে শহরের চৌরাস্তায় দুর্নীতি বিরোধী মানববন্ধন পালন করা হয়।

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code